লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে কর্ণফুলীতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের মালিকানাধীন বন্ধ থাকা সব কারখানা খুলে দেওয়ার দাবিতে রাজপথে নেমেছেন শ্রমিকরা। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে কয়েক শতাধিক শ্রমিক একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে তাদের দাবি তুলে ধরেন। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানিয়েছেন, শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে গেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় থাকলেও শ্রমিকদের সঙ্গে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলমের সিমেন্ট, ইস্পাত, সয়াবিন ও সুগার মিলসহ দশটিরও অধিক কারখানা রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে এসব কারখানায় কাজ করা কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পর্যায়ক্রমে এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ার ধারাবাহিকতায় সর্বশেষ এস আলম সুগার মিলটিও বন্ধ ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয় ও এআই দিয়ে কণ্ঠ নকল করে ফোনে চাঁদাবাজি, পুলিশের সতর্কতা

এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে কর্ণফুলীতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০৮:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬