লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে হাজির জিয়াউল-ইনু-লতিফরা, নিরাপত্তা ছিল কঠোর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালের দিকে কঠোর নিরাপত্তায় কারাগার থেকে ১০ আসামিকে আদালতে নিয়ে আসা হয়। এরপর বেলা ১২টা ১ মিনিটে মামলার অন্যতম আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন আসামিপক্ষের শুনানির দিন ধার্য ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় মোট আসামির সংখ্যা ৪১ জন। গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে শুনানির জন্য সোমবারের দিনটি নির্ধারণ করে আদালত।

আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকি সব আসামির হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। তাদের নিরাপত্তার স্বার্থে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে রাখা হয়েছিল। হাজতখানায় নেওয়ার সময় ইনু ও লতিফ সিদ্দিকীসহ অধিকাংশ আসামির মুখে গাম্ভীর্য লক্ষ্য করা গেলেও শামসুল হক টুকুর মুখে স্বাভাবিক হাসি দেখা গেছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় দুটি পৃথক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তার পরের দিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয় ও এআই দিয়ে কণ্ঠ নকল করে ফোনে চাঁদাবাজি, পুলিশের সতর্কতা

ট্রাইব্যুনালে হাজির জিয়াউল-ইনু-লতিফরা, নিরাপত্তা ছিল কঠোর

প্রকাশিত হয়েছে: ০৭:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬