লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালুর জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলেও পৃথক সাব-মিটার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পক্ষ থেকে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা দেখানো হয়।

সভায় সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত সক্ষমতা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি ও ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়টি যাচাইয়ের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ মাঠটির ব্যবস্থাপনা পর্যালোচনায় সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত এই কমিটিতে সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। আগামী সভায় উপকমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের পরিচালনা নিয়েও সভায় আলোচনা হয়। এ ক্ষেত্রে ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে কমিটি আপত্তি জানিয়েছে এবং বিষয়টি অবিলম্বে স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডিপিডিসির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে তৈরি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ করে ১৮ ডিসেম্বর পরবর্তী সভায় প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্যসহ সংসদ সচিবালয় ও ডিপিডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের পথে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

প্রকাশিত হয়েছে: ১১:৩৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬