লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের পথ ও বাংলাদেশের নানা চ্যালেঞ্জ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকফিউ বন্দর হয়ে বঙ্গোপসাগরের মাধ্যমে বাংলাদেশে পণ্য পরিবহনের একটি ত্রিদেশীয় অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছে বেইজিং। গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে এই করিডর গড়ে তোলার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। পরবর্তীতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মে মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং জুনের শুরুতে তৎকালীন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের বেইজিং সফরের সময়ও চীনা কর্মকর্তারা এই করিডরের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলেন।

চীনের প্রাথমিক অবকাঠামোগত নকশা অনুযায়ী, ইউনানের কুনমিং থেকে মিয়ানমারের রুইলি, মুসে ও মান্দালয় হয়ে রাখাইনের কিয়াউকফিউ পর্যন্ত যোগাযোগের মাধ্যম হবে স্থলপথ। পরবর্তীতে কিয়াউকফিউ বন্দর থেকে ফিডার ভেসেল বা ছোট নৌযানের মাধ্যমে বঙ্গোপসাগর অতিক্রম করে বাংলাদেশে পণ্য আনা-নেওয়া করা হবে। তবে এই করিডর বাস্তবায়নে বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে, চলাচলের ফ্রিকোয়েন্সি কত হবে কিংবা পণ্য পরিবহনের অর্থনৈতিক সম্ভাব্যতা কতটা সুবিধাজনক হবে—সেসব বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টি বর্তমানে নীতিগত ও প্রাথমিক আলোচনার পর্যালোচনায় রয়েছে।

বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে আঞ্চলিক যোগাযোগের এই উদ্যোগটি ভারতকে বাদ দিয়ে একটি নতুন ত্রিদেশীয় কাঠামো প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। ঐতিহাসিকভাবে কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত সংযোগকারী ‘বিসিআইএম’ (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার) অর্থনৈতিক করিডরের যে পরিকল্পনা ২০১৩ সালে শুরু হয়েছিল, তারই একটি পরিবর্তিত সংস্করণ হিসেবে এটিকে দেখা হচ্ছে। ২০১৩ সালে কুনমিং বৈঠক এবং ২০১৪ সালে বাংলাদেশে আলোচনার পর বেইজিং-নয়াদিল্লি সীমান্ত বিরোধ ও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নিয়ে ভারতের আপত্তির মুখে বিসিআইএম স্থবির হয়ে পড়ে। অবশ্য ২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর চীন সফরে এবং ২০২৫ সালের মার্চে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরেও বিআরআই ও আঞ্চলিক যোগাযোগের প্রাসঙ্গিকতা বজায় রাখার যৌথ অঙ্গীকার ছিল।

চীন প্রস্তাবিত এই নতুন রুটটিতে কিয়াউকফিউ অত্যন্ত কৌশলগত ভূমিকা পালন করছে। বেইজিং সেখানে ইতোমধ্যে গভীর সমুদ্রবন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) এবং তেল-গ্যাসের পাইপলাইন অবকাঠামো নির্মাণ করছে, যা ইউনান প্রদেশকে বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি সংযুক্ত করার বিকল্প পথ তৈরি করে। কিন্তু এই পুরো করিডর বাস্তবায়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি। ২০২১ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর সংঘাত তীব্র রূপ নেয় এবং বর্তমানে রাখাইন রাজ্যের সিংহভাগ ভূখণ্ড সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। কিয়াউকফিউয়ের মূল চীনা প্রকল্পগুলোতে আরাকান আর্মি সরাসরি বাধা না দিলেও ওই অঞ্চলের সামরিক অস্থিরতা ত্রিদেশীয় বাণিজ্য রুটের জন্য বড় ঝুঁকিপূর্ণ।

করিডর সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক ওয়েন শিসাংয়ের সঙ্গে আলোচনা হলে তিনি বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডর তিন দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বেইজিং এটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রকল্পটি কার্যকর হলে সব পক্ষই লাভবান হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই করিডরের অনেক সম্ভাবনা থাকলেও রাখাইনের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা অপরিহার্য এবং সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চীনের এই উপস্থিতি পুরো ভারত মহাসাগরীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের ভূরাজনীতিকে প্রভাবিত করবে। গত ৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন যে, প্রতিবেশীদের এসব অবকাঠামোগত উন্নয়ন নয়াদিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে চীন ইঙ্গিত দিয়েছে যে ভারত চাইলে পরবর্তীতে এই উদ্যোগে যুক্ত হতে পারে। অন্যদিকে, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও ‘বিগ-বি’ উদ্যোগে বড় বিনিয়োগকারী দেশ জাপানেরও বঙ্গোপসাগরে গভীর অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রেরও নিজস্ব উদ্বেগ বিদ্যমান।

বাংলাদেশ সরকার এখনো প্রস্তাবটি মূল্যায়ন করছে। গত জুলাই মাসে ঢাকায় নিয়োজিত তৎকালীন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সফর ও বৈঠকের ধারাবাহিকতায় এটিকে প্রাথমিক পর্যায়ের উদ্যোগ বলে মন্তব্য করেছিলেন। পরবর্তীতে চীনা প্রতিনিধিদলের ঢাকা সফর এবং সবশেষ ৪ নভেম্বর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের ঢাকা সফরেও এই বিষয়ে আলোচনা হয়। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্মাণচুক্তি বা বাস্তবায়নের সূচি চূড়ান্ত করা হয়নি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বাংলাদেশের উচিত কিয়াউকফিউ থেকে পণ্য পরিবহনে বন্দর চার্জ, ফিডার ভেসেলের ভাড়া ও পরিবহন ব্যয়ের অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা। একইসঙ্গে এই করিডর যেন শুধু চীনের পণ্য ট্রানজিট হিসেবে ব্যবহৃত না হয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে এবং রাখাইন সংঘাত ও রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক চ্যানেল হিসেবে কাজ করতে পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

চীন প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের পথ ও বাংলাদেশের নানা চ্যালেঞ্জ

প্রকাশিত হয়েছে: ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬