লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত করল কেন্দ্রীয় কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঝালকাঠি জেলা শাখার দুই শীর্ষ নেতার পদ স্থগিত করেছে। অভিযুক্তরা হলেন জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস এবং যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন।

মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার জানান, তিনি কেবল নেতাকর্মীদের কাছ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

জনপ্রিয় সংবাদ

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত করল কেন্দ্রীয় কমিটি

প্রকাশিত হয়েছে: ১২:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬