লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে মারধর করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের ৪ ও ৫ নম্বর উপপিলারের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। ধনেশ্বর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম রমেশ্বর বর্মণ এবং মায়ের নাম শেকেরী বালা বর্মণ।

স্থানীয় সূত্রগুলোর দাবি, ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দল কাঁটাতারের বেড়ার গেট খুলে ধনেশ্বরকে মারধর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়। এরপর সীমান্ত পেরিয়ে প্রায় চার কিলোমিটার ভেতরে হেঁটে পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় পৌঁছান ওই ব্যক্তি। স্থানীয়রা তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণ দেখে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক কারিমুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাটির বিষয়ে শুনেছেন। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি সীমান্তের কোন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তা স্পষ্ট করে বলতে পারছেন না। তবে প্রাথমিকভাবে তাকে ভারতীয় নাগরিক বলে মনে হচ্ছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং প্রচলিত আইন অনুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিএসএফের সঙ্গে এ বিষয়ে এখনো যোগাযোগ করা হয়নি, তবে পরবর্তীতে করা হবে বলে জানান তিনি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ধনেশ্বর নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। বিজিবির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং যেহেতু তাকে শূন্যরেখায় পাওয়া যায়নি, তাই বিজিবি আইনগত ব্যবস্থা নিতে বলেছে। বর্তমানে তার পরিচয় যাচাই এবং ভারতে থাকা স্বজন বা যোগাযোগের সূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে। ওসি আরও বলেন, তিনি ভারতীয় নাগরিক প্রমাণিত হলে এবং তার কাছে বৈধ পাসপোর্ট না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

পাটগ্রামে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০১:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬