লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকিং খাতের চরম সংকটে থমকে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নয়ন যাত্রা

ঢাকার একটি ক্যাফের মালিক গত এক বছর ধরে ব্যাংক থেকে নিজের জমানো টাকা তুলতে পারছেন না। ব্যাংকে গেলে তাঁকে কেবল নগদ টাকার সংকটের কথা বলা হয়। তিনি একা নন, অন্তত ছয়টি প্রতিষ্ঠানের আমানতকারীরা অভিযোগ করেছেন যে, সন্তানের বিয়ে বা মা-বাবার শেষকৃত্যের মতো জরুরি প্রয়োজনেও তাঁরা জমানো টাকা তুলতে পারছেন না। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার একটি বড় অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর অন্যতম কারণ শেখ হাসিনা ওয়াজেদের স্বৈরশাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাট। ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি ১৫ বছর ক্ষমতায় ছিলেন। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ জমেছে, যার অনেকগুলোই আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। ব্যাংক পরিচালনাকারীরা নিজেরাই ঋণ নিয়েছিলেন; তাঁদের কেউ কারাগারে, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।

বর্তমানে দেশের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি। তুলনায় ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। বাংলাদেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা মাপার সূচক ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত এখন ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশ। এই সংকট বাংলাদেশের এক বড় বৈপরীত্যের পরিণতি। ১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিলেন। দেশটি ছিল দরিদ্র, বন্যাপ্রবণ এবং রপ্তানির মতো পণ্যও ছিল খুব কম। কিন্তু পরে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য দেখায়। দুর্বল শাসনব্যবস্থা ও প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দ্রুত প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি হয়েছিল।

নবনির্বাচিত সরকার এখন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। শেখ হাসিনার আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের জায়গায় ক্ষমতায় এসেছে। এখন ব্যাংকিং খাতের সংকট এবং পোশাকশিল্পে ধর্মঘট—উভয় দিক থেকেই বিএনপি অর্থনৈতিক চাপের মুখে। পোশাকশিল্প বাংলাদেশের সবচেয়ে সফল রপ্তানি খাত। দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতেও সরকারকে বেগ পেতে হচ্ছে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলার পর রাজধানীতে ৫০টির বেশি হাতে তৈরি বোমা বিস্ফোরিত হয়েছে। সরকারের দাবি, এর পেছনে আওয়ামী লীগ রয়েছে। রক্তাক্ত দমন-পীড়নে ভূমিকার জন্য অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা হয়তো দেশে ফেরার কথা বলে চাপ তৈরি করছেন। তিনি ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠতে পারেন।

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের জন্য লেখা প্রতিবেদনে বলেছেন, ‘ব্যাংক লুটপাটের যে চোরতান্ত্রিক ধারা ছিল, এখন আমরা সেই উত্তরাধিকার সামলাচ্ছি।’ ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ সবচেয়ে বেশি। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের এসব ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ইসলামী ব্যাংক এস আলম নামে একটি ব্যবসায়িক গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়া হয়, যার মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ। ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদকে আর জনসমক্ষে দেখা যায়নি। জামায়াতে ইসলামী দাবি করেছে, ব্যাংকটির বিরুদ্ধে আগের সন্ত্রাসে অর্থায়নের অভিযোগগুলো সাজানো ছিল, যা আওয়ামী লীগের পছন্দের লোকদের হাতে নিয়ন্ত্রণ তুলে দিতেই আনা হয়েছিল। মাসুদ অবশ্য কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন।

খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে স্বচ্ছতার অভাবও কাজ করেছে। ২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল টাকার ২ শতাংশ পরিশোধের সুযোগ দেয়। এরপর তাঁরা এক বছর কিস্তি স্থগিত রাখতে পারতেন এবং পুরো ঋণ শোধের জন্য আরও ১০ বছর সময় পেতেন। ২ শতাংশ পরিশোধ করলেই ঋণ আর খেলাপি হিসেবে গণ্য হতো না। ২০২০ সালে আইএমএফ সতর্ক করেছিল, তখন সরকারি হিসাবে খেলাপি ঋণের হার প্রায় ১০ শতাংশ থাকলেও প্রকৃত হার ছিল দ্বিগুণ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে সংজ্ঞা বদলানো হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কিস্তি ৯০ দিন বকেয়া থাকলে খেলাপি ধরা হয়। নতুন সংজ্ঞায় এখন খেলাপি ঋণের হার ৩৩ শতাংশ।

ব্যাংকিং সংকট বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে পারে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাধারণত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ শতাংশ, যদিও অন্তর্বর্তী সরকার বলছে আগের এই প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল। আর্থিক সংকটই প্রবৃদ্ধি কমার একমাত্র কারণ নয়; জ্বালানির ঘাটতি এবং ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়বে, যা কয়েক দশকের ধারাকে উল্টে দিতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক জরুরি সহায়তা হিসেবে ব্যাংকগুলোকে ৬২০ কোটি ডলার দিয়েছে, যা যথেষ্ট নয়। মুডিসের হিসাবে, ব্যাংক খাতে আবার মূলধন জোগাতে জিডিপির ১০ শতাংশ অর্থ প্রয়োজন হবে। নতুন সরকার সংস্কারের কাজ ধীরে করছে। জুনে সংকটে থাকা কিছু ঋণগ্রহীতাকে ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়েছে এবং ব্যাংকঋণের সুদ কতটা বাড়বে তা সীমিত করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সমস্যাকে পরে সামলানোর জন্য ফেলে রাখছি না। আমরা হিসাবের খাতা ঠিক করার চেষ্টা করছি।’

বিদেশি সহায়তা ছাড়া ব্যাংকগুলোতে নতুন মূলধন জোগানো কঠিন। কর ফাঁকির কারণে রাজস্ব আয় জিডিপির মাত্র ৭ শতাংশ, যা পাকিস্তানের ১০ শতাংশের চেয়েও কম। খাদ্য ও জ্বালানিতে ভর্তুকির কারণে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। সরকারি ব্যয় মেটাতে সরকার ব্যাংকের ওপর নির্ভর করছে, ফলে বাজারে অর্থের সরবরাহ বেড়ে মূল্যস্ফীতি বাড়ছে। এক অর্থনীতিবিদের ধারণা, বিএনপির সঙ্গে সম্পর্কিত ধনকুবেরেরা ১৫ বছর ক্ষমতার বাইরে থেকে নিজেদের পালা আসার অপেক্ষা করছেন। তাঁরা লুটপাটের সুযোগ আটকে রাখতে চাইবেন না। এতে ব্যাংকগুলোকে ঠিক করার কারণ তৈরি হতে পারে, আবার নতুন একদল ঘনিষ্ঠ ব্যক্তিকে পুরস্কৃত করার পথও খুলতে পারে। সাবেক এক সরকারি কর্মকর্তা বলেন, ‘মূল কথা হলো, বাংলাদেশে আসলে কিছুই বদলায়নি।’

জনপ্রিয় সংবাদ

ব্যাংকিং খাতের চরম সংকটে থমকে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নয়ন যাত্রা

ব্যাংকিং খাতের চরম সংকটে থমকে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নয়ন যাত্রা

প্রকাশিত হয়েছে: ০৩:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬