লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ৭২ বছরের নারী

অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সশস্ত্র হামলায় ৭২ বছর বয়সী ফাদ্দা মোহাম্মদ ফেইদাত নামে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার জেরিকো শহরের উপকণ্ঠে দুউক আল-তাহতা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত নারীর পরিচয় নিশ্চিত করেছে এবং সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, এই হামলায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, মঙ্গলবার ভোরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দল ফাদ্দার বাড়ির বাইরে গুলি বর্ষণ শুরু করে। ফিলিস্তিনি বাসিন্দারা আত্মরক্ষার্থে পাথর ছুড়লে সেখানে আরো বসতি স্থাপনকারী জড়ো হয় এবং ফাদ্দার বাড়িসহ আশপাশের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালায়। নিহত নারীর ভাশুর ৬২ বছর বয়সী আহমেদ আরেফ জানান, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফাদ্দার মাথায় গুলি লাগে। তিনি বলেন, 'আমি তাকে মাটিতে পড়ে থাকতে দেখি। তার মাথা থেকে রক্ত ঝরছিল।'

ঘটনার সময় নিহত নারীর ছেলে আরাফাত মায়ের আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান। তার স্ত্রী নামা ফেইদাত জানান, মায়ের অবস্থা দেখে আরাফাত মানসিকভাবে ভেঙে পড়লে বাড়ির প্রবেশপথে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে দুর্ঘটনাবশত তার গাড়ির ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়িতে তখন কোনো বসতি স্থাপনকারী ছিল না, তবুও হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে আরাফাতের শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে এবং পরে রামাল্লার হাসপাতালে নেওয়ার পথে ইসরাইলি সেনারা তাকে অ্যাম্বুলেন্স থেকে গ্রেপ্তার করে।

ইসরাইলি সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে তারা জানিয়েছে যে, একটি গাড়িতে থাকা ফিলিস্তিনিরা দ্রুতগতিতে ইসরাইলি গাড়ির দিকে এগিয়ে গিয়ে ধাক্কা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। তাদের দাবি, এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়েছেন। এদিকে, জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল জানান, দুউক আল-তাহতা এলাকার জমি রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় বসতি স্থাপনকারীদের তা কেনার সুযোগ নেই। অথচ বিনইয়ামিন আঞ্চলিক কাউন্সিল দাবি করেছে, তারা ফিলিস্তিনিদের কাছ থেকে কেনা আটটি বাড়িতে পরিবারগুলোকে বসবাসের ব্যবস্থা করেছে, যা তারা দুই সপ্তাহ আগে দখল করে নেয়।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা নজিরবিহীন মাত্রায় বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই সময় থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫০ জন শিশু। সশস্ত্র সংঘাতের স্থান ও ঘটনা তথ্য প্রকল্প (এসিএলইডি) জানিয়েছে, ২০২৬ সাল গত এক দশকের মধ্যে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার দিক থেকে সবচেয়ে প্রাণঘাতী বছর হওয়ার পথে রয়েছে।

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১: ৫৭আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২১: ৫৭

সশস্ত্র সংঘাতের স্থান ও ঘটনা তথ্য প্রকল্প (এসিএলইডি) জানিয়েছে, ২০২৬ সাল পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার দিক থেকে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর হওয়ার পথে রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইসরাইলি বাহিনীর সঙ্গে সশস্ত্র বসতি স্থাপনকারীদের সংশ্লিষ্ট চারটি ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ৭২ বছরের নারী

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ৭২ বছরের নারী

প্রকাশিত হয়েছে: ০৪:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬