লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারতে মুসলিমদের বাংলাদেশে পাঠানোর অভিযোগ

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছেন দেশটির বহু মুসলিম। তাদের মধ্যে অনেককে আটক করা হচ্ছে, আবার অনেককে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে অবস্থান করছেন মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কেনার কথা বলে বের হওয়ার পর আর পরিবারের কাছে ফেরা হয়নি তাঁর। সাহিদার অভিযোগ, সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করে গাড়িতে তুলে নেন এবং তার ফোন কেড়ে নেন, যেখানে তার পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছিল। আদালতের নথিতে মুম্বাই পুলিশের অপরাধ শাখার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। রয়টার্সের সাথে কথা বলার সময় সাহিদা জানান, তাকে না জানিয়েই সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

রয়টার্স অন্তত ১০টি পরিবারের সদস্যদের সাথে কথা বলেছে, যাদের স্বজনরা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক কিংবা দেশ থেকে বিতাড়নের শিকার হয়েছেন। তাদের অনেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি রয়েছে এবং তাদের বাবা-মা ও ভাইবোনদের নাম ভোটার তালিকায় থাকলেও তারা এই পরিস্থিতির শিকার হচ্ছেন। সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে ভারতে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে, যার মধ্যে বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এর প্রভাব বেশি পড়েছে, যেখানে চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের, অথচ রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।

বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠলেও দলটি বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে। গত ৫ নভেম্বর হরিয়ানার এক নির্বাচনি সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা উল্লেখ করে বলেন, চিহ্নিত অনুপ্রবেশকারীদের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে। ১৯৪৭ ও ১৯৭১ সালের দেশভাগের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ বাংলাভাষী মুসলিমদের ধরপাকড়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। সাহিদা ফকিরের দাবি অনুযায়ী, তাকে গভীর রাতে অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। তবে মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, তাকে আসাম সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হয় এবং নিয়ম মেনে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আদালতের নথিতে দাবি করা হয়েছে, ওই অভিযানে আরও ১৪৮ জন বাংলাদেশি শনাক্ত হয়েছে।

সাহীদার স্বামী জুম্মান তাকে ফিরিয়ে আনতে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালাচ্ছেন। তাদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকত্ব বাতিলের প্রমাণ নয়। সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সাল থেকেই স্বরূপনগরের ভোটার ছিলেন এবং সাহিদার নিজের নামও ২০০৮ সাল থেকে তালিকায় ছিল। তবে মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, সাহিদা বাংলাদেশের জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারেননি। সাহিদা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পুলিশ ফোন কেড়ে নেওয়ায় তিনি কাগজপত্র দেখানোর সুযোগ পাননি।

নাসিরুদ্দিন শেখ নামের এক ফেরিওয়ালাও একই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন। তিনি জানান, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ ২২ জনকে আটক করে এবং ভোটার তালিকায় নাম না থাকায় ৩২ দিন আটকে রাখে। তাকে বলা হয়েছিল ভোটার তালিকায় নাম নেই বলে তিনি বাংলাদেশি। মানবাধিকারকর্মী কিরীটী রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন থাকলেও ট্রাইব্যুনালগুলোতে মামলার নিষ্পত্তি অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। যদিও পুলিশ ও সরকারি আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই, তবে রয়টার্সের অনুসন্ধানে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশিদের জন্য অস্থায়ী কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে।

জনপ্রিয় সংবাদ

পর্দার আড়ালে কী হচ্ছে তা জানতে চায় জাতি: শফিকুর রহমান

ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারতে মুসলিমদের বাংলাদেশে পাঠানোর অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬