লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে মশাল নিয়ে আগুন দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জামতলা আবাসিক এলাকায় অবস্থিত তার ডুপ্লেক্স বাড়িতে এই ঘটনাটি ঘটে। এ সময় অভিযুক্তদের হাতে জ্বলন্ত মশাল ছিল। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১৫ থেকে ২০ জনের একটি মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শামীম ওসমানের বাড়ির সামনে যান। মিছিলের অংশগ্রহণকারীদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। মিছিল থেকে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত (শেখ রিফাত)। তিনি জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগ্নে।

একপর্যায়ে মিছিলের একজন সদস্য বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মহল্লার নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। মিছিল থেকে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এরপর তারা দ্রুত চলে যান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, এ বিষয়টি আমার জানা নেই। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

জনপ্রিয় সংবাদ

সেনবাগে জেএএফ ফাউন্ডেশনের কর্মসূচিতে পর্তুগিজ রাজপরিবারের সফর

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে মশাল নিয়ে আগুন দেওয়ার চেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬