লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই হামলা চালানো হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে, গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় দেশীয় অস্ত্র হাতে মাথায় হেলমেট পরিহিত অবস্থায় মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা এসে এই মহড়ায় অংশ নিচ্ছেন। উদ্বেগজনক বিষয় হলো, পুরো শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা বা উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এর আগে বুধবার রাতভর গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা গাছের গুড়ি ও বাঁশ ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর আঞ্চলিক সড়ক, এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ করে দেন। উল্লেখ্য, গত মঙ্গলবারও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার চালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬