লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না জানালেন ডিআইজি আশরাফ আলী

মাদকের নোংরা টাকায় পুলিশ কখনো হাত দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী। মাদক নির্মূলে কোনো ধরনের আপস না করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, পুরো রেঞ্জের ৭১টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) এক ছাদের নিচে এনে এ বিষয়ে ওয়াদা করানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল লক্ষ্য মাদকের রুটগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমেনি এবং পুলিশকে আলাদা করে দেখার কোনো অবকাশ নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে উল্লেখ করে সাধারণ মানুষকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

পাবনা জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, আইনশৃঙ্খলার দিক থেকে পাবনা বেশ ভালো অবস্থানে রয়েছে। জেলা জুড়ে কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রতিটি বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দেন। তিনি পরামর্শ দেন, বাড়ি ও সামনের রাস্তার দৃশ্য যেন স্পষ্টভাবে ওঠে—এমনভাবে সিসি ক্যামেরা বসানো উচিত। এর ফলে অপরাধীকে দ্রুত শনাক্ত করা ও মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা সম্ভব হবে। সম্প্রতি উদঘাটিত বহু গুরুত্বপূর্ণ মামলার রহস্য উন্মোচনে সিসি ক্যামেরার ফুটেজ বড় ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যা দিয়ে রাজশাহী রেঞ্জের এই শীর্ষ কর্মকর্তা বলেন, গণমাধ্যমকর্মীরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের কোনো নেতিবাচক কাজ থাকলে যেমন তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা প্রয়োজন, তেমনি বাহিনীর ভালো কাজের চিত্রও গণমাধ্যমে প্রচার করা উচিত। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আন্তরিক ও পেশাদার সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে জেলা পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে সব সময় সৌহার্দ্যপূর্ণ আচরণে বিশ্বাসী। মতবিনিময় এ সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সেনবাগে জেএএফ ফাউন্ডেশনের কর্মসূচিতে পর্তুগিজ রাজপরিবারের সফর

মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না জানালেন ডিআইজি আশরাফ আলী

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬