লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে চলমান সহিংসতাকে কেন্দ্র করে জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে এবং সড়কে জনসাধারণের চলাচলও বেশ কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে।

এর আগে বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত গোপালগঞ্জ সদরে কোনো মিছিল, মিটিং কিংবা অবরোধের দৃশ্য দেখা যায়নি। তবে মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে, সকাল ১০টার পর থেকে অবরোধ কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে। তারা দাবি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়াও না হলে তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালিত হবে।

শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, সব মিলিয়ে সকাল থেকেই গোপালগঞ্জে এক উদ্বেগজনক পরিবেশ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

সেনবাগে জেএএফ ফাউন্ডেশনের কর্মসূচিতে পর্তুগিজ রাজপরিবারের সফর

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬