লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে বড় ধস

টানা তিন অর্থবছর ধরে বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে নিম্নমুখী প্রবণতা চলছে। বিশেষ করে ২০২৫-২৬ অর্থবছরে ভারতে রপ্তানির পরিমাণ ৫৩.১১ শতাংশ এবং এর আর্থিক মূল্য ৬৯.৩ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে আমদানি কমেছে প্রায় ১৮.৫ শতাংশ। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা সুবিধার আওতায় শুল্কমুক্ত ও স্বল্পশুল্কের পণ্য আমদানি বাড়ায় দেশের রাজস্ব আদায়ে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, গত তিন অর্থবছরে এই বন্দর দিয়ে ভারত থেকে মোট ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৮১ হাজার ৬৩২ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৬৭৯ টন পণ্য, যার আর্থিক মূল্য ২৯ হাজার ৪৯৯ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, সাফটা সুবিধার কারণে গড় শুল্কহার কমে গেছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানি চালানের প্রায় ৩৫ শতাংশই এসেছে এই সুবিধার আওতায়, যা আগের দুই অর্থবছরে ছিল যথাক্রমে ১১ ও ৭ শতাংশ। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান বলেন, বাণিজ্য কমলে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ে প্রভাব পড়ে। বিষয়টি নিয়মিত এনবিআরকে জানানো হচ্ছে। তিনি আরও জানান, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য আমদানি কম হলেও রাজস্ব আদায় বেড়েছে, তবে তুলাসহ অনেক পণ্য সাফটা সুবিধায় আসায় গড় শুল্ক কম আদায় হচ্ছে।

বেনাপোল দিয়ে সাধারণত ৩,৬০০ ধরনের পণ্য আমদানি হয়, যার বড় অংশই শিল্পের কাঁচামাল ও কৃষিপণ্য। ২০২৫-২৬ অর্থবছরে আমদানির শীর্ষে ছিল স্পঞ্জ আয়রন ও তুলা। এছাড়া ফলমূল, চাল, ফেরো-সিলিকো-ম্যাঙ্গানিজ, গ্রানাইট ও স্টিল উল্লেখযোগ্য পরিমাণে আমদানি হয়েছে। রপ্তানি পণ্যের তালিকায়ও পরিবর্তন এসেছে; আগের অর্থবছরে কাঁচা পাট ও তৈরি পোশাক শীর্ষে থাকলেও এবার হাইড্রোজেন পার-অক্সাইড, সুপারি, মাছ, সুতি ও ঝুটজাতীয় পণ্য এগিয়ে রয়েছে।

বাণিজ্যে এই স্থবিরতার কারণ হিসেবে এলসি জটিলতা, জ্বালানি সংকট, শিল্পের উৎপাদনে ধীরগতি এবং বন্দর অবকাঠামোর সীমাবদ্ধতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, বৈশ্বিক অনিশ্চয়তা, নতুন করে গ্যাস-বিদ্যুতের সংকট এবং অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাঁচামালের আমদানি কমছে। এছাড়া ভারতের পেট্রাপোল বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও ব্যাংকগুলোতে এলসি খোলার কড়াকড়ি বাণিজ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে বড় ধস

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬