লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ সম্পন্ন হয়েছে। গত ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশগ্রহণ করেন। সম্মেলনটির যৌথ উদ্যোগে ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ শীর্ষক এই সম্মেলনে বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), পরিবেশগত চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে।

২০ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান।

সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেল্টার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. আখতার জাহান। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষকরা বৈশ্বিক পরিবর্তন ও সমসাময়িক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে নিজেদের গবেষণা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬