লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপাহারে নারী নেতৃত্ব বাড়াতে আদিবাসী পরিষদের মোবাইল ফোন বিতরণ

নওগাঁর সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নারী নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে মোবাইল ফোন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের প্রথম ধাপে শিরন্টি ইউনিয়ন নারী পরিষদের পাঁচজন নেত্রীর হাতে একটি করে মোবাইল ফোন তুলে দেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আবু হাসনাত রেজা, উপজেলা জাতীয় আদিবাসী নারী পরিষদের সভাপতি সুমিত্রা রাজপুর এবং সহসভাপতি রুমি পাহান।

সভাপতির বক্তব্যে স্বপন কুজুর জানান, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির নারী নেত্রীদের মাঝেও মোবাইল ফোন বিতরণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের ফলে সংগঠনের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে এবং নারী নেত্রীদের অংশগ্রহণ আরও সক্রিয় ও অর্থবহ হয়ে উঠবে।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী

সাপাহারে নারী নেতৃত্ব বাড়াতে আদিবাসী পরিষদের মোবাইল ফোন বিতরণ

প্রকাশিত হয়েছে: ১০:৩২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬