লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা

পাকিস্তান তাবলিগ জামাত তাদের নতুন আমির হিসেবে মাওলানা আহমদ বাটলাকে নিয়োগ দিয়েছে। রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে দীর্ঘদিন তিনি সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে তার নতুন আমির হওয়ার খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।

সংগঠনটির সাবেক আমির মাওলানা নজরুর রহমান গত ১৬ নভেম্বর ২০২৬ সালে ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ২০১৮ সালের নভেম্বরে হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর তাবলিগ জামাত পাকিস্তানের চতুর্থ আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং প্রায় আট বছর এই পদে আসীন ছিলেন।

নতুন আমির মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের সঙ্গে সম্পৃক্ত একজন জ্যেষ্ঠ মুরব্বি এবং বিশ্ব শূরার সদস্য হিসেবে পরিচিত। ইলমি মহলে শায়খুল হাদিস হিসেবে পরিচিত এই আলেম দীর্ঘদিন ধরে পাকিস্তানের তাবলিগ জামাতের শীর্ষ পর্যায়ে কাজ করছেন। তার আলোচনায় নিয়মিতভাবে আত্মশুদ্ধি, আমল এবং দীনের দাওয়াতের গুরুত্ব উঠে আসে।

এর আগেও তার নাম নেতৃত্বের আলোচনায় ছিল। ২০১৮ সালে হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের মৃত্যুর পর তার ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বরের অসিয়তনামায় পরবর্তী নেতৃত্বের জন্য যে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল, তাদের মধ্যে মাওলানা আহমদ বাটলা অন্যতম ছিলেন। বাকি দুজন ছিলেন মাওলানা নজরুর রহমান এবং মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। সে সময় মুরব্বিদের পরামর্শে মাওলানা নজরুর রহমানকে আমির নির্বাচিত করা হয় এবং মাওলানা আহমদ বাটলা নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি রায়বেন্ডের ২০২৬ সালের বিশ্ব ইজতেমায় আসরের নামাজের পর মাওলানা আহমদ বাটলা তার প্রথম বয়ান পেশ করেন। উক্ত বয়ানে তিনি তওবার গুরুত্ব ব্যাখ্যা করে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরকসহ জাহাজ জব্দ

পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা

প্রকাশিত হয়েছে: ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬