লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় নেতা হাকিম জেফ্রিস ঘোষণা করেছেন যে, নতুন মার্কিন কংগ্রেসের অন্যতম প্রধান অগ্রাধিকার হবে ‘বেপরোয়া ও ব্যয়বহুল’ ইরান যুদ্ধ বন্ধ করা। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা জানান।

জেফ্রিস বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধের কারণে গ্যাস, ডিজেল ও খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে সাধারণ মার্কিন নাগরিকদের বার্ষিক ব্যয় কয়েক হাজার ডলার বেড়েছে। তিনি আরও বলেন, মার্কিন জনগণ যে ধরনের সাহসী, সুদূরপ্রসারী ও অর্থবহ পরিবর্তন প্রত্যাশা করছে, তা বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী জানুয়ারিতে নতুন মার্কিন কংগ্রেসের কার্যক্রম শুরু হবে। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসন জিতেছে, যা ১৯৯২ সালের পর দলটির সর্বোচ্চ আসনসংখ্যা। অন্যদিকে, সিনেটেও দলটি ৫৬টি আসন পেয়েছে, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে তাদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা। এই আসনসংখ্যার ফলে আইন প্রণয়নের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, ডেমোক্র্যাটদের উত্থাপিত বিলে তিনি ভেটো দেবেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে আগুন, চুক্তি না হলে নতুন করে যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

প্রকাশিত হয়েছে: ০৫:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬