লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনপিএলের ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে বাংলাদেশের গাজী সোহেল ও মুকুল

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনাল ম্যাচে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। টুর্নামেন্টের আজকের শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে গাজী সোহেল অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন। অন্যদিকে, টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন মাসুদুর রহমান মুকুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই আম্পায়ারের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছে। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের খেলায় তাঁদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বিসিবি তাঁদের অভিনন্দন জানিয়েছে।

উল্লেখ্য, গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল দুজনই আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের অন্তর্ভুক্ত। দেশের বাইরে কোনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে দায়িত্ব পাওয়ার এই ঘটনাকে বাংলাদেশের আম্পায়ারিংয়ের জন্য একটি বিশেষ সম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

এনপিএলের ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে বাংলাদেশের গাজী সোহেল ও মুকুল

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬