লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইটি প্রশিক্ষণে চাকরির প্রতিশ্রুতি, কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

অনলাইনে ‘শতভাগ চাকরির নিশ্চয়তা’ এবং চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিপুল অঙ্কের টাকা খোয়ালেন দেশের বহু শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী। ‘টেক ডিফেন্ডার হাব’ নামের একটি ভুয়া আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং ও অ্যাডভান্স পাইথনের মতো কোর্সে ভর্তির কথা বলে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার ফজলে রাব্বি খান কোর্স শেষে চাকরির পাশাপাশি বিদেশি প্রকল্পে কাজের সুযোগ ও বড় অঙ্কের মুনাফার আশ্বাস দিয়ে কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। বনানীতে অফিস থাকার কথা বললেও প্রতারিত প্রার্থীরা পরে সেই কার্যালয়ের কোনো সন্ধান পাননি।

প্রথম আলোর অনুসন্ধানে বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ নেওয়া অন্তত ২০ জন ভুক্তভোগীর দেওয়া অর্থ লেনদেনের প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট এবং মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কথোপকথন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগীদের কেউ ২০ হাজার টাকা, কেউ কয়েক লাখ টাকা এবং এক চাকরিজীবী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। নথিপত্র অনুযায়ী, প্রতিষ্ঠানে ভর্তির জন্য শুরুতে ১৪ হাজার টাকা করে কোর্স ফি নেওয়া হতো। ছয় মাসের অনলাইন কোর্স শেষে প্রতিশ্রুত চাকরি না পেয়ে প্রার্থীরা যোগাযোগ করলে ফজলে রাব্বি তাঁদের বিদেশি প্রকল্পের প্রলোভন দেখিয়ে নিরাপত্তা জামানত বা বিনিয়োগের নামে অতিরিক্ত টাকা চাইতেন এবং অল্প সময়ে কয়েক গুণ অর্থ ফেরতের আশ্বাস দিতেন।

প্রতারণার শিকার এমনই একজন মাদারীপুরের উচ্চমাধ্যমিক পাস তরুণ মেহেদী হাসান, যিনি রাজধানীর যাত্রাবাড়ীর একটি কারখানায় কাজ করে সংসার চালান। আয়ের আশায় টেক ডিফেন্ডার হাবের ৬২তম ব্যাচে ১৪ হাজার টাকায় ইথিক্যাল হ্যাকিং কোর্সে ভর্তি হয়ে ৯ মাস প্রশিক্ষণ নেন তিনি। তবে কোর্স শেষে কোনো দক্ষতা অর্জন করতে পারেননি এবং চাকরিও মেলেনি। পরে ফজলে রাব্বি বিদেশি প্রকল্পে কাজের প্রলোভন দেখিয়ে নিরাপত্তা জামানত হিসেবে ২০ হাজার টাকা চান এবং ১০ গুণ অর্থ ফেরতের কথা বলেন। মেহেদী গত বছরের শেষের দিকে প্রথমে ২০ হাজার টাকা এবং পরে ধাপে ধাপে মোট ১ লাখ ২০ হাজার টাকা দেন। শেষ পর্যন্ত টাকা ফেরত চাইলে তাঁর ফোন নম্বর ব্লক করে দেওয়া হয় এবং কোর্স শেষে কোনো সনদও দেওয়া হয়নি। মেহেদীর দাবি, তাঁর ব্যাচের ২৭ জন শিক্ষার্থীর অনেকেই এভাবে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন।

একইভাবে প্রতিষ্ঠানের ৬৭তম ব্যাচের শিক্ষার্থী ও পেশায় ব্যাংকার আল ইমরান নিজের দক্ষতা বাড়াতে গিয়ে ৫৫ হাজার টাকা দিয়ে প্রতারণার শিকার হন। ফজলে রাব্বির ব্যবসায়িক বিনিয়োগ প্রস্তাব বিশ্বাস করে টাকা দেওয়ার পর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আরেক চাকরিজীবী মে ও জুন মাসে টেক ডিফেন্ডার হাবের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২০ লাখ টাকা জমা দিয়ে প্রতারিত হন। অক্টোবরে ফজলে রাব্বি আটক হওয়ার পর অন্য ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাঁরা আদালতের শরণাপন্ন হন।

এর আগে গত ৮ অক্টোবর ধানমন্ডি এলাকা থেকে এনআইডি তথ্য, মুঠোফোনের অবস্থান ও কললিস্টসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে ফজলে রাব্বিকে আটক করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়। এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) এম মুবিন রহমান জানান, হস্তান্তরের পর তাঁর বিষয়ে নতুন কোনো তথ্য তাঁদের কাছে নেই। অনুসন্ধানে জানা গেছে, গত ২৫ অক্টোবর জামিনে মুক্তি পেয়ে ফজলে রাব্বি আবারও টেক ডিফেন্ডার হাবের মাধ্যমে ভর্তি শুরু করেছেন। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রের কথা বলেন। পরে অর্থ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ দেখালে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে দ্রুত তা ফেরতের আশ্বাস দেন, যদিও কত টাকা নিয়েছেন বা বিদেশি প্রকল্পের সুনির্দিষ্ট কোনো নথি তিনি দেখাতে পারেননি।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ভুক্তভোগীদের করা মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। ডিবির উপপুলিশ কমিশনার মো. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর সংখ্যা, আর্থিক ক্ষতির পরিমাণ, ব্যাংক ও মোবাইল ব্যাংক লেনদেনসহ বিদেশি প্রকল্পের নাম ভাঙিয়ে প্রতারণার বিষয়ের সত্যতা যাচাই করা হচ্ছে। একই সাথে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তিনি ভুক্তভোগীদের অর্থ লেনদেনের রসিদ, ট্রানজেকশন আইডি, ব্যাংক হিসাবের বিবরণী ও অনলাইন বার্তার প্রমাণ সংরক্ষণের পরামর্শ দেন এবং নতুন করে কাউকে অর্থ না দেওয়ার অনুরোধ জানান।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আইটি প্রশিক্ষণে চাকরির প্রতিশ্রুতি, কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১১:৪২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬