লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগ থাকলেও প্রাতিষ্ঠানিক দুর্বলতায় কাজ পাচ্ছেন না তরুণরা: পিপিআরসির গবেষণা

দেশে কৃষি, শিল্প ও প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সম্ভাবনা থাকলেও প্রাতিষ্ঠানিক সেতুবন্ধের দুর্বলতায় চাকরি ও ব্যবসা গড়ে তুলতে পারছেন না তরুণরা। পিপিআরসির এক গবেষণায় এ চিত্র ফুটে উঠেছে।

কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ব্যবসা ও সেবা খাতে কর্মসংস্থানের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্বল মধ্যবর্তী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কারণে দেশের বিপুলসংখ্যক তরুণ তা কাজে লাগাতে পারছেন না। জাতীয় নীতি ও উদ্যোক্তাদের ব্যক্তিগত উদ্যোগের মাঝে সংযোগকারী ‘মেসো-অর্থনীতি’ বা মধ্যস্তরের প্রতিষ্ঠানগুলো কার্যকর না থাকায় এই ‘মিসিং মিডল’ বা অনুপস্থিত মধ্যস্তর তৈরি হয়েছে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতার এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নামিরা শামীম। গবেষণায় সৈয়দ এম. হাসেমীও যুক্ত ছিলেন।

গবেষণার তথ্য অনুযায়ী, দেশে সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ হলেও ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণদের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ০৭ শতাংশে। উচ্চশিক্ষিতদের মধ্যে এই সংকট আরও তীব্র; স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ এবং নারী স্নাতকদের ক্ষেত্রে তা ২০ দশমিক ৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী। অন্যদিকে, যারা কর্মরত আছেন তাদের সুরক্ষাও নিশ্চিত নয়; তরুণ কর্মীদের ৯২ দশমিক ৭ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন, যার ফলে অধিকাংশের স্থিতিশীল আয়, চাকরির নিরাপত্তা বা সামাজিক সুরক্ষার নিশ্চয়তা নেই।

কর্মসংস্থানের ক্ষেত্রে নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের বিপরীতমুখী চাহিদার বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। নিয়োগকর্তাদের প্রধান অভিযোগ, বিশ্ববিদ্যালয় পার হয়ে আসা তরুণদের কাজের ব্যবহারিক দক্ষতা, যোগাযোগক্ষমতা ও বাস্তব অভিজ্ঞতা নেই। অপরদিকে চাকরিপ্রার্থীদের প্রশ্ন, প্রথম চাকরিতে প্রবেশেই যদি অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়, তবে তারা সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ কোথায় পাবেন? গবেষণায় অংশ নেওয়া মাত্র ১৫ শতাংশ নিয়োগকর্তা জানিয়েছেন যে তারা সহজে যোগ্য তরুণ কর্মী খুঁজে পান। বিশেষ করে চট্টগ্রামের মতো শিল্প ও বন্দরকেন্দ্রিক অঞ্চলে দক্ষ জনবলের প্রচুর চাহিদা থাকলেও শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ না থাকায় তা পূরণ হচ্ছে না। শিক্ষার্থী সংকটের কারণে ইতোমধ্যেই ১৩৭টি ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ হয়ে গেছে। গবেষণায় বলা হয়, কেবল প্রশিক্ষণ ও সনদ দিয়ে এই সংকট কাটবে না, বরং প্রশিক্ষণে নিয়োগকর্তাদের যুক্ত করা, শিক্ষানবিশির সুযোগ সৃষ্টি এবং বাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সাজানো জরুরি।

চাকরির পাশাপাশি স্বাধীন উদ্যোক্তা হওয়ার পথেও প্রশাসনিক ও আর্থিক জটিলতা বড় বাধা সৃষ্টি করছে। গবেষণায় অংশগ্রহণকারী ৮০ শতাংশ তরুণ জানিয়েছেন, সরকারি সেবা নিতে গিয়ে তারা দীর্ঘসূত্রতা ও ঘুষের মতো অনানুষ্ঠানিক লেনদেনের মুখোমুখি হয়েছেন। সরকারি কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে কাজ পান মাত্র ৪ শতাংশ তরুণ। এদিকে ৭০ শতাংশ নিয়োগকর্তা ও উদ্যোক্তা মনে করেন ক্ষুদ্রঋণের পরিমাণ ব্যবসার প্রয়োজনের তুলনায় বেশ অপ্রতুল। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিতে গেলে জামানত ও জমির দলিলের শর্ত পূরণ করা নতুন উদ্যোক্তা কিংবা ফ্রিল্যান্সারদের পক্ষে সম্ভব হয় না, কারণ তাদের অনলাইন আয় ব্যাংকগুলো যথাযথ মূল্যায়ন করে না। নারী উদ্যোক্তাদের জন্য ৪ শতাংশ সুদের বিশেষ সুবিধা থাকলেও স্বামীর স্বাক্ষর ও জমির দলিলের কঠিন শর্তের কারণে প্রকৃত নারী উদ্যোক্তারা সুবিধা পাচ্ছেন না।

প্রতিবেদনে দেশের বিভিন্ন অঞ্চলের নির্দিষ্ট অর্থনৈতিক সম্ভাবনা নষ্ট হওয়ার চিত্রও বিস্তারিত তুলে ধরা হয়েছে। রাজশাহী ও উত্তরাঞ্চলে প্রচুর আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের অভাবে বড় একটি অংশ নষ্ট হচ্ছে, পাশাপাশি রাজশাহী রেশম বোর্ডের নার্সারি ও যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে রয়েছে। যশোরে প্রায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাই-টেক পার্কের ৩৮ শতাংশ জায়গা উচ্চ ভাড়া ও বিদ্যুতের চড়া মূল্যের কারণে ফাঁকা পড়ে আছে, যার ফলে স্থানীয় ক্ষুদ্র আইটি উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। নোয়াখালীতে উৎপাদিত সয়াবিন ও কৃষিপণ্য স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত না হওয়ায় মূল্য সংযোজনের সুবিধা অন্য অঞ্চলে চলে যাচ্ছে। আর চট্টগ্রামে শিল্পের প্রচুর চাহিদা সত্ত্বেও তরুণদের হাতে-কলমে শেখার সুযোগ সীমিত রাখা হয়েছে। গবেষণায় রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান ও রংপুরের পীরগঞ্জের সম্ভাব্য অর্থনৈতিক চিত্র পর্যালোচনা করে এই তথ্যগুলো তুলে ধরা হয়।

গবেষণার ফল তুলে ধরে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে সম্ভাবনা বা সুযোগ তৈরি হলেও তা বাস্তব ফলাফলে রূপ নিচ্ছে না। তাই সব সংস্কার প্রক্রিয়ার কেন্দ্রে মেসো-অর্থনীতিকে রাখতে হবে এবং স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন মাঠপর্যায়ের প্রাতিষ্ঠানিক বাধা দূর করে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দেন। একই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, প্রবৃদ্ধির বিদ্যমান মডেলটি আর অন্তর্ভুক্তিমূলক থাকছে না। প্রবৃদ্ধিকে সরাসরি কর্মসংস্থানে রূপান্তরের প্রক্রিয়ায় স্পষ্ট ফাটল দেখা দিয়েছে, যা নিরসনে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সহজীকরণ, অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগে নতুন করে নজর দেওয়া প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

সুযোগ থাকলেও প্রাতিষ্ঠানিক দুর্বলতায় কাজ পাচ্ছেন না তরুণরা: পিপিআরসির গবেষণা

প্রকাশিত হয়েছে: ০১:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬