লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রূপে ফিরল রোমের প্রাচীন উলপিয়া গ্রন্থাগার

মিসরের বিখ্যাত আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের মতো প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানভান্ডার হিসেবে পরিচিত উলপিয়া গ্রন্থাগারটি দীর্ঘ বিরতির পর আবারও নতুন রূপে ফিরে এসেছে। রোমান সম্রাট ট্রাজানের তৈরি ট্রাজান ফোরামে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি চলতি সপ্তাহ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিখ্যাত ট্রাজান স্তম্ভের পাশেই এর অবস্থান। প্রায় এক শতাব্দী ধরে জায়গাটি সাধারণ মানুষের প্রবেশের জন্য বন্ধ ছিল।

প্রত্নতাত্ত্বিকদের মতে, আলেকজান্দ্রিয়া ও এশিয়া মাইনরের পারগামন গ্রন্থাগারের পর উলপিয়া গ্রন্থাগারের গুরুত্ব ছিল অপরিসীম। রোমের সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের কর্মকর্তা ও প্রত্নতাত্ত্বিক ক্লদিও পারিসি প্রেসিচে জানান, বইয়ের সংখ্যা এবং সংরক্ষিত নথির বিবেচনায় এটি প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল। ১৯৩২ সালে বেনিতো মুসোলিনির সরকারের সড়ক নির্মাণকাজের সময় প্রথম এই গ্রন্থাগারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। পরবর্তীকালে জায়গাটি কংক্রিট দিয়ে ঢেকে ট্রাজান ফোরামের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখার গুদাম হিসেবে ব্যবহৃত হতো।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, প্রাচীন নথিতে উল্লিখিত উলপিয়া গ্রন্থাগারের দুটি পৃথক ভবনের মধ্যে সম্প্রতি পুনরুদ্ধার করা ভবনটি ছিল এর পশ্চিম অংশ। দেয়ালের খাঁজগুলো দেখে বোঝা যায় একসময় সেখানে বইয়ের তাক ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই অংশে গ্রিক ভাষায় লেখা পাণ্ডুলিপিগুলো সংরক্ষণ করা হতো। পুনরুদ্ধার করা এই গ্রন্থাগারে স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যেখানে দেয়ালের সাদা মার্বেল এবং মেঝে ও স্তম্ভে ব্যবহৃত বিভিন্ন রঙের মার্বেলের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে।

প্রদর্শনীতে আলোকচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে গ্রন্থাগারটির ইতিহাস তুলে ধরা হচ্ছে। একসময়ের বইয়ের তাকের জায়গায় এখন ভাঙা কোরিন্থীয় স্তম্ভ ও ভাস্কর্যের অংশ প্রদর্শন করা হচ্ছে। প্রাচীন রোমের প্রশাসনিক ও সামাজিক জীবনে এই গ্রন্থাগারটি গুরুত্বপূর্ণ ছিল; সরকারি কর্মকর্তা ও শিক্ষিত নাগরিকরা পুরোনো আইন বা প্রশাসনিক নথি দেখার জন্য এখানে আসতেন।

২০২৫ সালে শুরু হওয়া এই পুনরুদ্ধার প্রকল্পে ব্যয় হয়েছে ১৭ লাখ ৫০ হাজার ইউরো, যা ইউরোপীয় ইউনিয়নের মহামারি-পরবর্তী তহবিল থেকে অর্থায়ন করা হয়েছে। প্রাথমিকভাবে শুক্রবার, শনিবার ও রবিবার দর্শনার্থীরা এখানে প্রবেশের সুযোগ পাবেন। প্রতি ৪০ মিনিট অন্তর ২০ জনের একটি দল ভেতরে প্রবেশ করতে পারবেন। গ্রন্থাগারটির পূর্ব দিকের ভবনটি এখনো ১৮ শতকের একটি গির্জার নিচে মাটির নিচে চাপা পড়ে আছে, যেখানে লাতিন পাণ্ডুলিপি রাখা হতো। আপাতত সেটি খননের কোনো পরিকল্পনা নেই।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

নতুন রূপে ফিরল রোমের প্রাচীন উলপিয়া গ্রন্থাগার

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬