লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার বেলা ১১টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা লাঠি-সোঁঠা হাতে মিছিল নিয়ে মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন এবং অবরোধের চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান এবং আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।

প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬