লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সরকার গঠনের আট মাসের মাথায় কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর তার এই সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে চলতি বছরের ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন। সেই সফরের সঙ্গে তিনি বেইজিংকেও যুক্ত করেছিলেন। এরও আগে, ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকারে ফেরার পর ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই নেতা দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় যে আলোচনাগুলো হয়েছিল, এবারের সফরে তার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সফরের সম্ভাব্য আলোচ্যসূচির মধ্যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের ভালোমন্দ নিয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬