লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত ও শক্তিশালী করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় এই আগ্রহের কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে এই বার্তাটি প্রচার করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রাখার মাধ্যমে একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন।

মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মতে, ২০২৬ সাল জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এর মধ্যে রয়েছে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়া। এসব কার্যক্রমের ফলে সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার প্রতি অভিন্ন অঙ্গীকার আরও মজবুত হয়েছে।

‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’—এই মূলমন্ত্রের ওপর ভিত্তি করে অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন সেনাবাহিনী।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড জানিয়েছে, সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রেখে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় দেশটি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: ০২:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬