লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে বাসিজ বাহিনীর ভূমিকার প্রশংসায় ইরানি সেনাপ্রধান

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে এই বাহিনীর বিশেষ অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামি মাতৃভূমি রক্ষায় শত্রুদের ভুল হিসাব-নিকাশ ও অতিরিক্ত দাবির মুখে বাসিজ একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

বাসিজ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক বার্তায় হাতামি আরও উল্লেখ করেন, ইরানের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তেহরান কর্তৃক ‘চাপিয়ে দেয়া যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত তিনটি বড় সংঘাতের কথা উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান-ইরাক যুদ্ধ এবং ২০১৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডেও বাসিজের অংশগ্রহণের কথা তিনি বিশেষভাবে স্মরণ করেন।

উল্লেখ্য, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনে পরিচালিত বাসিজ বাহিনীকে অতীতে সরকারবিরোধী বিক্ষোভ দমনের কাজেও ব্যবহার করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তেহরান এখন ‘জানফাদা’ নামক একটি গণসংহতি ও সামরিক প্রস্তুতি কর্মসূচির পরিধি বাড়াচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বেসামরিক স্বেচ্ছাসেবীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রদান এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে আরও সুসংহত করা। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশজুড়ে মোট ১০ লাখ স্বেচ্ছাসেবীকে এই সামরিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে বাসিজ বাহিনীর ভূমিকার প্রশংসায় ইরানি সেনাপ্রধান

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬