লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে কুড়িগ্রামসহ বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে ঘুমন্ত মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুড়িগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল নেপালের সিকিম এলাকা। কুড়িগ্রাম ছাড়াও রংপুরের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ কয়েকটি অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবোল চন্দ্র জানান, সকাল ৭টা ৩২ মিনিটে অনুভূত হওয়া একটি ভূমিকম্পের বার্তা তাদের কাছে এসেছে। ভূমিকম্পের মাত্রা কম থাকার কারণে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। কুড়িগ্রাম শহরের ব্যবসায়ী লাল মিয়া বলেন, সকালে হাঁটাচলা করার সময় তিনি মাটি কাঁপার বিষয়টি অনুভব করতে পেরেছিলেন। কলেজ শিক্ষার্থী ওমর ফারুক জানান, ঘুমের মধ্যে হঠাৎ ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায় এবং কিছু না বুঝেই তিনি আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। জানা গেছে, বাংলাদেশের উত্তরাঞ্চল ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনেও এই কম্পন অনুভূত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার ফেরা ও আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬