লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমল ৪ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রভিশন ঘাটতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিন মাসের ব্যবধানে এই ঘাটতি কমেছে ৪ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুন মাসের শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার কোটি টাকা। সেপ্টেম্বর মাস শেষে তা কমে ২ লাখ ১৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে। গত বছরের একই সময়ের (সেপ্টেম্বর) তুলনায় এই খাতের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলছে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি রেকর্ড ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছেছিল।

এদিকে, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। এর আগে গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা তৎকালীন মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ ছিল।

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে এশিয়া কাপে প্রথম পরাজয় বাংলাদেশ ‘এ’ দলের

ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমল ৪ হাজার কোটি টাকা

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬