লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ইয়েমেনের উপকূলে একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোনটি ইয়েমেনের লাহিজ প্রদেশের উপকূলে ধ্বংস করা হয়েছে। ভৌগোলিকভাবে এই প্রদেশটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভূপাতিত ড্রোনটি চীনের তৈরি উইং লুং-২ মডেলের একটি সশস্ত্র নজরদারি ড্রোন ছিল।

ইয়াহিয়া সারি আরও উল্লেখ করেন, ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা এ ধরনের ১১তম ড্রোন। তবে ড্রোনটি কোন পক্ষ পরিচালনা করছিল, সে বিষয়ে হুথিদের এই সামরিক মুখপাত্র বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৫১আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৫৮

জনপ্রিয় সংবাদ

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬