লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে আ. লীগ: রিজভী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বোমা হামলা ও মানুষ হত্যার মতো সহিংস পথ অবলম্বন করে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার মধ্যে মানুষ হত্যার তৃষ্ণা এখনো রয়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সহিংসতায় বিএনপির তিন নেতা নিহত হয়েছেন। এই খুনের দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নিতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে অর্থ পাচার করা হয়েছে এবং সেই লুটের টাকা খরচ করতে তারা আবারও ক্ষমতায় আসতে মরিয়া।

সমাবেশে পেট্রাপোলে আওয়ামী লীগের চার নেতার বৈঠকের বিষয়ে প্রশ্ন তুলে রিজভী সন্দেহ প্রকাশ করেন যে, পেছন থেকে শেখ হাসিনাকে কেউ মদদ দিচ্ছে। একই সঙ্গে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন ঘোষণা করেন যে, ডিসেম্বর মাসজুড়ে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।

এসময় পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতার বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। পাশাপাশি পেছন থেকে শেখ হাসিনাকে কেউ মদদ দিচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন রিজভী।

জনপ্রিয় সংবাদ

জমকালো আয়োজনে ডিএনসিসি কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে আ. লীগ: রিজভী

প্রকাশিত হয়েছে: ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬