লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গেছে, খুব শিগগির এই সংলাপ শুরু হতে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের লক্ষ্যেই এই সংলাপের আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সংলাপটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। জানা গেছে, সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।

তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাঁদের ফেরার পর সংলাপের প্রক্রিয়া আরও গতি পেতে পারে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে। তবে তাঁদের ফেরার আগেই সংলাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কেউ এখনই গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। বিএনপির উচ্চপর্যায়ের দুজন নেতা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত সংলাপ অনুষ্ঠানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাঁদের কাছে নেই এবং বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এদিকে, এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন জানিয়েছেন, এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে তিনি ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে তাদের প্রতিহত করার আহ্বান জানান। এই প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি। ওইদিন সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর ধারাবাহিকতায় ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জোট প্রধানমন্ত্রীর এই আহ্বানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর এই সংলাপের উদ্যোগ মূলত সংসদীয় সমাপনী বক্তৃতায় করা সেই আহ্বানেরই একটি অংশ।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬