লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত ছবি ও তথ্য নিয়ে ব্ল্যাকমেল, সাইবার অপরাধের ৩৬ শতাংশই প্রতারণা

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ছবি চুরি করে ব্ল্যাকমেলিং, মানহানি এবং আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সাপোর্ট সেন্টারের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত ১ হাজার ৯৫৭টি অভিযোগের মধ্যে ৭১৩টিই ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানি, ব্ল্যাকমেল এবং অপপ্রচারসংক্রান্ত। যা মোট প্রাপ্ত অভিযোগের ৩৬ দশমিক ৪৩ শতাংশ। সাইবার অপরাধীরা মূলত মানুষের ব্যক্তিগত তথ্য, ছবি ও সামাজিক পরিচয়কে ঢাল বানিয়ে জিম্মি করার কৌশল অবলম্বন করছে।

ডিএমপির তথ্যমতে, নির্দিষ্ট ওই সময়ে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানির অভিযোগে ১৯৮টি, ব্ল্যাকমেলের ১৬৬টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানির ৩৪৯টি আবেদন জমা পড়েছে। এছাড়া আর্থিক প্রলোভন ও অন্যান্য প্রতারণার ক্ষেত্রে মিথ্যা পরিচয়ে প্রতারণার ৯২টি, সেবা বা পণ্য বিক্রির নামে ৮৮টি, ঋণ ও বিনিয়োগের প্রলোভনে ৫৬টি এবং চাকরির প্রলোভন দেখিয়ে ৪১টি অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি ডার্ক ওয়েব, অবৈধ বাজার পরিচালনা, নিখোঁজ ও হানিট্র্যাপসহ অন্যান্য গুরুতর অপরাধ বিষয়ে আরও ৯৫টি অভিযোগ পাওয়া গেছে। ইতিপূর্বে ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্রে চার দিন জিম্মি রেখে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করার মতো ঘটনাও ঘটেছে।

প্রতারক চক্রের শিকার হওয়ার নানা চিত্র উঠে এসেছে ভুক্তভোগীদের বিবরণ থেকে। ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম) বিজ্ঞাপনে দেখে একটি অ্যাপ ইনস্টল করার পর তাঁর মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্টে ১ হাজার ৬২৫ টাকা জমা হয়। পাঁচ দিন পর হোয়াটসঅ্যাপে ফোন করে সুদসহ ২ হাজার ৫০০ টাকা ঋণ পরিশোধ করতে বলা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজসহ তাঁর ও তাঁর মেয়ের ছবি এবং ব্যক্তিগত তথ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে চলতি বছরের এপ্রিলে থানায় জিডি করার পর পুলিশ তদন্তে নেমে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রকে চিহ্নিত করে এবং অন্য একটি মামলায় চক্রটির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অন্য একটি ঘটনায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বেলি (ছদ্মনাম) বিয়ে করার পর তাঁর শ্বশুরবাড়ির স্বজনদের কাছে আপত্তিকর ছবি পাঠানো শুরু করে সাবেক এক প্রেমিক। ছবি পাঠানো বন্ধের অনুরোধ সত্ত্বে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতে থাকে। পরবর্তীতে পুলিশের সহায়তায় অভিযুক্ত যুবককে সতর্ক করা হলে তিনি হয়রানি বন্ধ করেন। অনেক ক্ষেত্রে অপরাধীরা ব্যক্তিগত ছবি হাতানোর পর ভুক্তভোগীকে আরও ছবি বা ভিডিও তৈরিতে বাধ্য করে এবং তা বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেয়।

আর্থিক প্রতারণার ক্ষেত্রে প্রলোভন ও প্রযুক্তির অবৈধ ব্যবহার লক্ষ্য করা গেছে। ‘সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন’ নামের একটি ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে টিসিবির পণ্য ৫০ শতাংশ ছাড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কলাবাগানের এক বাসিন্দার কাছ থেকে এমএফএস-এর মাধ্যমে ৩৫ হাজার ৪০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। অন্যদিকে, ভাটারা এলাকার ১৯ বছর বয়সী বেসরকারি প্রতিষ্ঠানকর্মী দেলোয়ার হোসেনের ফোন গত ২৫ আগস্ট রাতে স্বয়ংক্রিয় আপডেট হওয়ার সময় কোনো ওটিপি বা পিন নম্বর দেওয়া ছাড়াই এমএফএস থেকে ৬ হাজার ৯০০ টাকা (যার মধ্যে ৯০০ টাকা ঋণ নেওয়া) গায়েব হয়ে যায়। থানায় জিডি করলেও মামলার দীর্ঘসূত্রতা ও খরচের ভয়ে তিনি আইনি প্রক্রিয়ায় আর এগোননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধীরা শনাক্তকরণ এড়াতে অন্যের নামে নিবন্ধিত সিম এবং অন্যের এমএফএস হিসাব ব্যবহার করে। বিশেষ করে বড় অঙ্কের বদলে ছোট ছোট অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ায় অধিকাংশ ভুক্তভোগী মামলা করতে অনীহা প্রকাশ করেন, যার সুযোগ নেয় অপরাধীরা।

ডিএমপির গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার (দক্ষিণ বিভাগ)-এর যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ জানান, অসচেতনতার কারণেই এসব অপরাধ বেশি ঘটছে। ভুক্তভোগীদের বড় একটি অংশ মামলা না করে কেবল টাকা উদ্ধার বা মানহানিকর উপাদান মুছে দেওয়ার অনুরোধ জানান। তবে ক্ষতির পরিমাণ বেশি হলে জিডি ও মামলা দায়েরের ঘটনা ঘটে, যদিও জিডির তুলনায় মামলার সংখ্যা কম।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবেরের মতে, দুর্বল পাসওয়ার্ড, অসচেতনভাবে তথ্য শেয়ার, ভুয়া আইডি ও হ্যাকিংয়ের কারণে অপরাধ দ্রুত বাড়ছে। তিনি ভুক্তভোগীদের আতঙ্কিত না হয়ে ব্ল্যাকমেলকারীদের দাবি পূরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন। পাশাপাশি স্ক্রিনশট ও লিংক প্রমাণ হিসেবে সংরক্ষণ করে দ্রুত পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগের তাগিদ দেন। তিনি আরও বলেন, পুলিশকে দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রযুক্তিগত দক্ষতায় জোর দিতে হবে, একই সঙ্গে ভুক্তভোগীদের গোপনীয়তা নিশ্চিত করতে হবে। অনলাইন লেনদেনের আগে প্রতিষ্ঠান বা ব্যক্তির সত্যতা যাচাই এবং অপরিচিত কাউকে অগ্রিম টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।

জনপ্রিয় সংবাদ

৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশ পিছিয়ে ৪০৩ রানে

ব্যক্তিগত ছবি ও তথ্য নিয়ে ব্ল্যাকমেল, সাইবার অপরাধের ৩৬ শতাংশই প্রতারণা

প্রকাশিত হয়েছে: ১০:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬