লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করার দাবি

আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে হত্যার দায়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি ট্রাইব্যুনালকে এই কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন সামরিক কর্মকর্তা, যার দায়িত্ব ছিল মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু তিনি শতাধিক মানুষকে হত্যা করেছেন। তিনি আরও জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জিয়াউলকে ক্যান্টনমেন্টে পারসোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। প্রসিকিউশনের মতে, এতগুলো হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত।

এর আগে মঙ্গলবার জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে মামলার এই বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এই মামলায় জিয়াউলের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে খুন করার অভিযোগ আনা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পলাতক আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করার দাবি

প্রকাশিত হয়েছে: ০৯:৩৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬