লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্যের অভাব ও পরাশক্তির স্বার্থের দ্বৈরথ

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সময়টি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর সামনে নিশ্চিত ক্ষতির হাতছানি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর জীবাশ্ম জ্বালানি কমানোর বিষয়ে অনীহা ও টালবাহানা এই পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। একপাশে উন্নত দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা, অন্যপাশে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ উন্নয়নশীল বিশ্ব—এই দুই মেরুর দ্বন্দ্বে জলবায়ু সম্মেলন কার্যত অচলাবস্থার মুখে পড়েছে।

তুরস্কের আনাতলীতে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১ এর চূড়ান্ত পর্যায়ে এসেও কোনো গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের ১২তম দিনে এসে এটি স্পষ্ট হয় যে, জলবায়ু সংকটের ভয়াবহতা নিয়ে বিশ্বনেতারা একমত হলেও অর্থায়ন ও দায়িত্ব ভাগাভাগির প্রশ্নে বিভক্তি রয়ে গেছে। বিশেষ করে ১৯ নভেম্বর প্রকাশিত সংশোধিত খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ পড়ায় জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো ও আন্দোলনকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। উন্নয়নশীল দেশগুলো কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে আনার সুস্পষ্ট অঙ্গীকার চেয়েছিল, কিন্তু তা না হওয়ায় এই সম্মেলন কেবল কথার প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত না কমালে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য অর্জন অসম্ভব। ফ্রান্স ও পানামাসহ আটটি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার পুনর্বহালের আহ্বান জানালেও সৌদি আরবের মতো জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এর তীব্র বিরোধিতা করেছে। কার্বন অপসারণ প্রযুক্তি নিঃসরণ কমানোর বিকল্প নয়, বরং পরিপূরক মাত্র—এই বাস্তবতা উপেক্ষা করে কেবল প্রযুক্তির ওপর নির্ভরতা নিয়ে সংশয় রয়েছে।

সম্মেলনের অন্যতম আলোচিত বিষয় ছিল স্ট্র্যাটোস্ফেরিক অ্যারোসল ইনজেকশন বা এসএআই প্রযুক্তি। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে প্রতিফলক অ্যারোসল কণা ছড়িয়ে সূর্যরশ্মি মহাকাশে ফিরিয়ে দেওয়ার এই কৌশল এখন পরাশক্তিগুলোর নতুন রণক্ষেত্র হয়ে উঠেছে। ড. ট্রিশ ল্যাভেরির গবেষণা অনুযায়ী, ২০৩৬ সালের মধ্যে এই প্রযুক্তির ব্যবহার ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা সংকটের জন্ম দিতে পারে। বেসরকারি কোম্পানিগুলো আইনি তোয়াক্কা না করে বাণিজ্যিক সক্ষমতা তৈরির যে প্রতিযোগিতায় নেমেছে, তা উন্নয়নশীল বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

আকাশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কিংবা এসএআই ব্যবহারের ফলে কৃষি খাত বা বৃষ্টির স্বাভাবিক চক্র ক্ষতিগ্রস্ত হলে দায় কে নেবে—এসব প্রশ্নের কোনো সুরাহা এখনো হয়নি। তুরস্কের সম্মেলনে হাইলেভেল সেগমেন্টে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং আকাশপথে আবহাওয়া নিয়ন্ত্রণে এসএআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দাবি করা হয়েছে। সব মিলিয়ে এবারের কপ-৩১ সম্মেলনকে বিশেষজ্ঞরা ব্যর্থ বলে অভিহিত করছেন। তবে ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ এ আলোর মুখ দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো।

সন্টার ফর ফিউচার জেনারেশনসের ড. ট্রিশ ল্যাভেরির ‘টুওয়ার্ডস গভর্ন্যান্স অব ক্লাইমেট কুলিং অ্যাপ্রোচেস’ শীর্ষক গবেষণায় ২০৩৬ সালের এমনই চার সম্ভাব্য দৃশ্যপট তথা বাস্তবতা আমাদের সামনে উঠে এসেছে। তার মতে, বায়ুমণ্ডলীয় হস্তক্ষেপের রাজনীতি খোদ প্রযুক্তির চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ এটি কার্বন কমায় না, শুধু উষ্ণতার উপসর্গ সাময়িক কমায়। এরই মধ্যে বেসরকারি কোম্পানিগুলো বড় অঙ্কের পুঁজি নিয়ে মাঠে নেমেছে। স্টারডাস্ট নামে এক মার্কিন-ইসরাইলি কোম্পানি ২০৩০ সালের মধ্যেই প্রযুক্তিটি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ‘মেক সানসেটস’ কোনো আইনি তোয়াক্কা না করে আকাশে সালফার ডাই-অক্সাইড বেলুন ওড়ানোর পরীক্ষা চালিয়েছে। সরকারগুলো কোনো নিয়ম বাঁধার আগেই বাণিজ্যিক সক্ষমতা গড়ার এই দেড় এক নতুন নিরাপত্তা সংকটের জন্ম দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রোজায় খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড়, কেজিতে সাশ্রয় ১০১ টাকা পর্যন্ত

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্যের অভাব ও পরাশক্তির স্বার্থের দ্বৈরথ

প্রকাশিত হয়েছে: ০৪:৪৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬