লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ ৩ জন আটক

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াত মুনকে আটক করে পুলিশকে খবর দিলে তারা গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় উপস্থিত লোকজন ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে মুন নিজেকে ওএসডি অবস্থায় আছেন বলে জানান। এক পর্যায়ে তাকে চড় মারা হয় এবং কান ধরতেও বাধ্য করা হয়।

অন্য একটি ভিডিওতে চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনকে দেখা যায়। পুলিশ ভ্যানে তোলার সময় তাকে মারধর করতে দেখা গেছে, যেখানে উপস্থিত কাউকে কাউকে ‘আয়, মারিস না’ বলে বলতে শোনা যায়।

জনপ্রিয় সংবাদ

৪ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭,১২৭ কোটি টাকা

সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ ৩ জন আটক

প্রকাশিত হয়েছে: ০৪:৪৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬