লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘মাদক সমাজের অভিশাপ, প্রতিরোধ করাই হোক আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই দক্ষিণ মাঠে একটি মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার রাতে ‘পঞ্চগ্রাম মানবতার কল্যাণে উন্নয়ন ও যুব সংঘ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাউর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি জাহেদ তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আরজু মিয়া।

এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক কয়েছ আহমেদ, প্রচার সম্পাদক ওলিউর রহমান ও উপদেষ্টা জুয়েল আহমেদ সভায় বক্তব্য দেন।

বক্তারা শিমুলবাঁকসহ পুরো শান্তিগঞ্জ এলাকায় ইয়াবার ব্যবহার বৃদ্ধির ফলে বেকার যুবকদের মাদকে জড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের কারণে পরিবারগুলো ধ্বংসের মুখে পড়ছে এবং সমাজে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে।

মাদক নিয়ন্ত্রণে বক্তারা বলেন, কেবল পুলিশের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য প্রশাসনকে মাদক বিক্রেতাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এছাড়া মাদকসেবীদের ঘৃণা না করে তাদের চিকিৎসার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে সুনামগঞ্জে সরকারি মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়।

সভার শেষ পর্যায়ে সুনামগঞ্জের গীতিকার মনসুর সানির গান পরিবেশন করেন শিল্পী হাসনা হেনা ও মিতালি। অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও যুবকরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০: ২৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০: ৪০

জনপ্রিয় সংবাদ

রোজায় খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড়, কেজিতে সাশ্রয় ১০১ টাকা পর্যন্ত

শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৫:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬