লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭,১২৭ কোটি টাকা

দেশের চারটি দেশীয় উড়োজাহাজ পরিবহন সংস্থার কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মোট বকেয়া পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা। এর মধ্যে এককভাবে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা। বাকি ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে বন্ধ হয়ে যাওয়া তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে। বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের প্রস্তুত করা গত আগস্ট পর্যন্ত হিসাব বিবরণী পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। গত ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বেবিচক।

হিসাব বিবরণী অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট বকেয়ার মধ্যে মূল বিলের পাশাপাশি রয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে বিলম্বের কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ। পাওনা আদায়ের বিষয়ে বেবিচকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক কাউছার মাহমুদ জানান, পাওনা পরিশোধের জন্য বিমানকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে। তবে বকেয়া পরিশোধের বিষয়ে বক্তব্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা এবং লিখিত প্রশ্ন পাঠানো হলেও ২৪ নভেম্বর বিকেল পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এদিকে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া তিনটি বেসরকারি এয়ারলাইনসের পাওনা আদায় নিয়ে চরম জটিলতায় পড়েছে বেবিচক। হিসাব বিবরণীতে এদের পাওনার বিষয়টি ‘মামলাধীন (মামলা চলমান)’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওনা রিজেন্ট এয়ারওয়েজের কাছে, যার পরিমাণ ৪৫৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৩ টাকা। এছাড়া জিএমজি এয়ারলাইনসের কাছে ৪১১ কোটি ৮০ লাখ ৯১ হাজার ৮১০ টাকা এবং ইউনাইটেড এয়ারওয়েজের কাছে ৩৯১ কোটি ৭২ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা বকেয়া রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল বিল ছাড়াও বিপুল অংকের ভ্যাট, আয়কর ও বিলম্ব ফি পৃথকভাবে হিসাব করা হয়েছে।

বকেয়া অর্থের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর অকেজো উড়োজাহাজ দেশের দুটি বিমানবন্দরে দীর্ঘ দিন ধরে পড়ে থাকায় বাড়তি সংকট তৈরি হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি এবং কক্সবাজার বিমানবন্দরে ১টি সহ মোট ১৩টি অকেজো উড়োজাহাজ পড়ে আছে। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের ৯টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি এবং জিএমজি এয়ারলাইনস ও পণ্য পরিবহনকারী অ্যাঞ্জেল এয়ারওয়েজের ১টি করে উড়োজাহাজ রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পড়ে থাকা ১২টি উড়োজাহাজ রপ্তানি কার্গো অ্যাপ্রোনের প্রায় ১ লাখ ৯২ লাখ বর্গফুট জায়গা দখল করে রেখেছে। অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরে পড়ে আছে ইউনাইটেড এয়ারওয়েজের একটি এটিআর-৭২-২১২ মডেলের উড়োজাহাজ। ২০২৪ সালের ২৬ মে এসব উড়োজাহাজ বাজেয়াপ্ত করে বেবিচক। বাজেয়াপ্ত করার পর দুই বছরের বেশি সময় ধরে পড়ে থাকা ঢাকার ১২টি উড়োজাহাজ কিনে নেওয়ার মতো উপযুক্ত সচল ক্রেতা না পাওয়ায় সেগুলোকে ভাঙারি (স্ক্র্যাপ) হিসেবে বিক্রির প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বেবিচক। এসব উড়োজাহাজ সরিয়ে সেখানে ১২টি নতুন পার্কিং বে চালু করা সম্ভব হলে বেবিচকের দিনে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব হবে।

সংকট তৈরি করা এই বেসরকারি এয়ারলাইনসগুলোর পতনের ইতিহাস ভিন্ন ভিন্ন। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা জিএমজি এয়ারলাইনস জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, আর্থিক সংকট, অব্যবস্থাপনা ও ঋণের দায়ে ২০১২ সালের ২৮ মার্চ বন্ধ হয়ে যায়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই বাণিজ্যিক যাত্রা শুরুর পর অভ্যন্তরীণ কোন্দল ও আর্থিক সংকটে ২০১৪ সালে সাময়িক ও ২০১৬ সালের ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম বন্ধ করে। অন্যদিকে কোভিড-১৯ মহামারি ও তীব্র আর্থিক সংকটে ২০২০ সালের মার্চ থেকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ হয়ে গেলে ২০২৩ সালের ২৯ মার্চ আদালতের নির্দেশে এর মাতৃপ্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডের অবলুপ্তি প্রক্রিয়া শুরু হয়। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের মে মাসে রিজেন্টের পরিত্যক্ত উড়োজাহাজ বাজেয়াপ্ত করে নিলামের উদ্যোগ নেয় বেবিচক। এছাড়া অ্যাঞ্জেল এয়ারওয়েজ ২০১৬ সাল পর্যন্ত পণ্য পরিবহন সেবা দিয়ে কার্যক্রম গুটায়। চালকদের সেবা বন্ধ হলেও বেবিচকের বিপুল পাওনা আদায় ও বিমানবন্দর মুক্ত করা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

রোজায় খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড়, কেজিতে সাশ্রয় ১০১ টাকা পর্যন্ত

৪ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭,১২৭ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: ০৪:৫৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬