লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

সিলেট মহানগরীর মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় ভবনের নিচতলায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে এই নাশকতার ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা পোশাক পরিহিত এক যুবক ব্যাংকের কার্যালয়ের বারান্দার গ্রিলের ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। ভিডিওতে বারান্দায় আগুন জ্বলতে দেখা গেলেও ওই যুবকের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, ব্যাংক কার্যালয়টি দ্বিতল ভবনের ওপরের তলায় অবস্থিত এবং নিচতলায় ভবনের কেয়ারটেকার থাকেন। দুর্বৃত্তরা ভবনের বারান্দায় আগুন দিয়েছিল। এ ঘটনায় ওই ভবনের কেয়ারটেকার থানায় একটি জিডি করেছেন। পুলিশ বর্তমানে নাশকতাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।

উল্লেখ্য যে, এর আগে গত ১৫ নভেম্বর ভোররাতে নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ের পেছনের কক্ষেও দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। সেই ঘটনায় ওই কক্ষের ভেতরে থাকা কিছু নথিপত্র এবং বাইরে পার্ক করে রাখা জোনাল অফিসারের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৮: ৫২আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮: ৫৫

জনপ্রিয় সংবাদ

বোদায় সাংবাদিকদের সঙ্গে শিক্ষকের অসদাচরণ

সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

প্রকাশিত হয়েছে: ০১:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬