লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী এবং একটি শক্তিশালী রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে সরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে। প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। দেশের জনগণের প্রাণিজ আমিষের প্রায় ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে। বর্তমানে প্রাণিসম্পদ খাত শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি বাণিজ্যিক ও পুষ্টি নিরাপদ শিল্পে পরিণত হচ্ছে। জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এই খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে দুই লাখের বেশি বাণিজ্যিক ও প্রান্তিক পোল্ট্রি খামার রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হয়। এ খাতের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যার ৪০ শতাংশই নারী। এছাড়া বেসরকারি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। তিনি জানান, সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে কারণ বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে উৎপাদিত ১৭টি রোগের টিকা পর্যাপ্ত নয়। উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে খামারিদের খাসজমি বন্দোবস্ত দেওয়ার আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে।

পশু-পাখির অধিকার ও কল্যাণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখা প্রয়োজন। তিনি শিশু-কিশোরদের পরিবার থেকেই প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ পদকপ্রাপ্ত ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। তিন দিনব্যাপী এই মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুবি নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ মশিউর রহমান

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬