লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হুঁশিয়ারি হেফাজতের

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতারা এক বিবৃতিতে হুশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। যেকোনো ধরনের আগ্রাসন বা অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক বর্তমানে ভয়ে রয়েছে। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা সরকারের সময় রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ছাত্র-জনতার আন্দোলন দমন করা যায়নি, সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি কেবল ফাঁকা বুলি।

হেফাজতের নেতারা আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গ থেকে চুনোপুঁটিদের লেলিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ভারতকে বুঝতে হবে। তাদের দাবি, গত ১৭ বছর ধরে ভারতকে ব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের চেষ্টা করেছে। বিবৃতিতে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যা, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, ইলিয়াস গুম ও মোদিবিরোধী আন্দোলনের শহীদদের মৃত্যুর দায় ভারতের ওপর চাপানো হয়েছে এবং এসবের জন্য ভারতকে একদিন জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ভারত নিজেদের সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষা দিতে ব্যর্থ হলেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। তারা বিশ্বাস করেন, এই লড়াইয়ে সামরিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেছিলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে তারা বাংলাদেশ দখল করে নেবেন। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

তৃণমূলে নাশকতা মোকাবিলায় ৫ সদস্যের বিশেষ টিম গঠন করল বিএনপি

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হুঁশিয়ারি হেফাজতের

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬