০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সদরে চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’—অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক:
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে কুড়িগ্রাম সদর উপজেলায় ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় সাধারণ জনগণকে নির্ধারিত ওয়েবসাইটে : http://www.fuelcardkurigram.com

Thank you for reading this post, don't forget to subscribe!

অনলাইনে নিবন্ধন করে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি।
অনলাইনে আবেদন জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে। অনুমোদিত হলে আবেদনকারী ওয়েবসাইট থেকে ফুয়েল কার্ড ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে প্রিন্ট করা কার্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বাক্ষরের জন্য জমা দিতে হবে এবং যাচাইয়ের সময় মূল কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
ফুয়েল কার্ড বিতরণের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ। অফিস চলাকালীন সময়ে কার্ড সংগ্রহ করা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন জানিয়েছেন, “জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টেকনাফ পাহাড় থেকে তিনজনের গলা কা/টা লা/শ উদ্ধার

কুড়িগ্রাম সদরে চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’—অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক

প্রকাশিত হয়েছে: ০৭:১৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬