১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী সালমা ও সানাউল্লাহ নূরে সাগরের দাম্পত্য জীবনের অবসান

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা এবং তার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। সানাউল্লাহ নূরে সাগর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া ওই পোস্টে তিনি জানান, পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই তাদের আলাদা হওয়ার মূল কারণ। তিনি আরও উল্লেখ করেন যে, একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা বজায় রেখেই তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানা হয়েছে এবং এ বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

সাগর তার ফেসবুক পোস্টে তাদের একমাত্র কন্যা সন্তানের কথাও উল্লেখ করেছেন। তিনি লেখেন, “আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।” একই সাথে তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে সালমা পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের ঘরে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে পারিবারিক কলহের জেরে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী সানাউল্লাহ নূরে সাগরকে পারিবারিকভাবে বিয়ে করেন। কয়েক বছরের দাম্পত্য জীবন শেষে এবার এই সম্পর্কেরও ইতি টানলেন তারা।

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

কণ্ঠশিল্পী সালমা ও সানাউল্লাহ নূরে সাগরের দাম্পত্য জীবনের অবসান

প্রকাশিত হয়েছে: ০৮:২৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫