লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও স্মার্ট করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই নতুন ব্যবস্থায় পর্যটকরা একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসা, বিমান টিকিট এবং আবাসনসহ প্রয়োজনীয় সব ভ্রমণসেবা গ্রহণ করতে পারবেন। মঙ্গলবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। এই নতুন ব্যবস্থার আওতায় ভ্রমণকারীরা আলাদাভাবে ফ্লাইট, হোটেল কিংবা ভিসার জন্য আবেদন করার ঝামেলা এড়িয়ে একসাথে সব সুবিধা পাবেন। এছাড়া ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও অভিজ্ঞতাও এই প্যাকেজের সঙ্গে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

তবে এই সুবিধা প্রদানের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। কেবল সেইসব অনুমোদিত ট্রাভেল এজেন্সিই এই প্যাকেজ অফার করতে পারবে, যাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) গ্রাহকসেবা ব্যবস্থা রয়েছে।

সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ যৌথভাবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে। সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব জানিয়েছেন, এই প্যাকেজ ব্যবস্থা পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ ও নির্বিঘ্ন করবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বাড়িয়ে সৌদি আরবকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।

এর আগে সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো সহজীকৃত প্রবেশব্যবস্থা চালু করেছিল। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেছেন। সরকারের প্রত্যাশা, নতুন এই প্যাকেজ ব্যবস্থা বিদেশি পর্যটকদের দীর্ঘ সময় অবস্থান, বেশি পর্যটন কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশটিতে ব্যয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৮: ৪৮আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৮: ৪৯

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশ

বিদেশি পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব

প্রকাশিত হয়েছে: ১২:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬