লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউডের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করবে এআই অভিনেত্রী টিলি নরউড

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিতর্কের অন্যতম আলোচিত নাম টিলি নরউড। বাস্তবে কোনো অস্তিত্ব না থাকলেও, এই এআই ‘অভিনেত্রী’ এবার তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে। টিলি নরউডকে তৈরি করা এআইভিত্তিক স্টুডিও ‘পার্টিকল ৬’ তাদের নতুন চলচ্চিত্র ‘মিসঅ্যালাইন্ড’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। নির্মাতাদের ভাষ্যমতে, এটি একটি কমেডি-ড্রামা ঘরানার সিনেমা, যেখানে কৈশোরে বেড়ে ওঠার গল্পের পাশাপাশি অস্তিত্বসংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার এক পরাবাস্তব জগতের চিত্র ফুটে উঠবে।

সিনেমার গল্পটি আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামক একটি ডিজিটাল জগতকে কেন্দ্র করে, যা ক্লাউডের কোথাও অবস্থিত। টিলি নরউড এই জগতের বাসিন্দা, যার কোনো বাস্তব শরীর, শৈশব কিংবা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নেই। তবে তার অন্য সবার অভিজ্ঞতায় অবাধ প্রবেশাধিকার রয়েছে। গল্পের মোড় আসে যখন ডার্ক ওয়েবের এক রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তা ব্যবস্থা বা ‘গার্ডরেইল’ ভেঙে ফেলতে প্ররোচিত করে। এর ফলে টিলির মধ্যে মানুষের মতো আকাঙ্ক্ষা, আবেগ ও ব্যক্তিগত ইচ্ছার জন্ম হতে থাকে।

পার্টিকল ৬ জানিয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআই দিয়ে তৈরি হবে না। এটি একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে চলচ্চিত্র জগতের অভিজ্ঞ পেশাজীবীরা—যেমন পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদক—এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। স্টুডিওটির লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে এআই ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা।

পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন জানান, গত এক বছরের অভিজ্ঞতা থেকে তারা নিশ্চিত হয়েছেন যে, উচ্চমানের গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণের জন্য এআই সহায়ক হলেও মানবিক বিচারবোধ ও অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আগামী দশকের সফল নির্মাতারা তারাই হবেন, যারা বছরের পর বছর ধরে গড়ে ওঠা গল্প বলার অভিজ্ঞতার সাথে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে পারবেন। ‘মিসঅ্যালাইন্ড’ সেই প্রচেষ্টারই একটি পূর্ণদৈর্ঘ্য সংস্করণ।

টিলি নরউডকে ঘিরে গত বছরের শেষ দিকে হলিউডে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তখন এলাইন ভ্যান ডার ভেলডেন দাবি করেছিলেন, টিলিকে একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করা হতে পারে। এই ঘোষণার পর বিভিন্ন অভিনয়শিল্পী সংগঠন ও নির্মাতারা সৃজনশীল জগতে এআইয়ের ভূমিকা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’ চলচ্চিত্রটির প্রাথমিক উন্নয়নপর্ব চলছে এবং বিভিন্ন সহযোগীকে যুক্ত করার কাজ এগিয়ে চলেছে। পার্টিকল ৬ তাদের অন্যান্য বাণিজ্যিক কনটেন্ট ও টেলিভিশন প্রকল্পের পাশাপাশি এই ছবিটি প্রযোজনা করবে।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর সরকার সরাতে আইজেনকোটের পক্ষে আরব জয়েন্ট লিস্টের সমর্থন

হলিউডের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করবে এআই অভিনেত্রী টিলি নরউড

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬