লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্স দলকে নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে অমিতাভ বচ্চন

ফিফা ২০২৬ বিশ্বকাপের উন্মাদনা এখন তুঙ্গে। এই উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে বিতর্কের মুখে পড়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ফ্রান্স ফুটবল দলের প্রশংসা করতে গিয়ে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

বিশ্বকাপে ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে কিংবা মাইকেল ওলিসের মতো কৃষ্ণাঙ্গ ফুটবলারদের পাশাপাশি লুকাস ডিনে বা অদ্রিয়ান র্যাবিও’র মতো শ্বেতাঙ্গ তারকারাও খেলছেন। দলের ভেতরে কোনো বিভেদ ছাড়াই খেলোয়াড়রা পারফর্ম করছেন, এমন অবস্থায় অমিতাভ বচ্চনের বর্ণবিদ্বেষী ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের মনে আঘাত দিয়েছে বলে অনেকে মনে করছেন।

সম্প্রতি কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্স বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটিও করেন এমবাপ্পে। ফরাসিদের এই দাপট দেখে অমিতাভ বচ্চন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “এবার বলেই দি। এই ফরাসি দলটায় ১১ ফুটবলার আছেন। এর মধ্যে ১০ জন কালো আর একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।”

অমিতাভের এই মন্তব্যটিই মূলত বিতর্কের জন্ম দিয়েছে। প্রশংসার পরিবর্তে তিনি যেভাবে বর্ণবাদী দৃষ্টিভঙ্গি থেকে দলের গঠন নিয়ে মন্তব্য করেছেন, তা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এদিকে বিশ্বকাপের অন্য ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা স্থগিত, বিক্ষোভে উত্তাল রাজধানী

ফ্রান্স দলকে নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে অমিতাভ বচ্চন

প্রকাশিত হয়েছে: ০৬:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬