লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের পদায়ন আবার পেছাল, নতুন তারিখ ১৮ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী শিক্ষকদের পদায়নের তারিখ আবারও পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ অক্টোবরের পরিবর্তে ১৮ অক্টোবর শিক্ষকদের পদায়ন করা হবে। একই সঙ্গে তাঁদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময় বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

গত ৮ অক্টোবর বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। উপ-সচিব রওশন আরা পলি স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, পূর্বনির্ধারিত ১১ অক্টোবরের জায়গায় পদায়নের নতুন তারিখ ১৮ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হলো এবং ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১ অক্টোবর নতুন শিক্ষকদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগদান শেষে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরুর কথা ছিল। মূল পরিকল্পনা অনুযায়ী পদায়নের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৪ অক্টোবর। তবে পরবর্তীতে তা পরিবর্তন করে ১১ অক্টোবর করা হয়। এবার দ্বিতীয় দফায় তা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো, যার ফলে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের ভোগান্তি ও অনিশ্চয়তা বাড়ছে।

উল্লেখ্য, এ সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল গত ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল। সে সময় ৬১টি জেলায় মোট ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়। এর আগে প্রথম প্রকাশিত তালিকায় বিপুলসংখ্যক সুপারিশপ্রাপ্তের নাম বাদ পড়া নিয়ে আন্দোলন শুরু হলে ধাপে ধাপে অধিকাংশকে নিয়োগপত্র প্রদান করে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের দুদিনের প্রশিক্ষণ শুরু

প্রাথমিক শিক্ষকদের পদায়ন আবার পেছাল, নতুন তারিখ ১৮ অক্টোবর

প্রকাশিত হয়েছে: ১০:০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬