লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুর ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের মনিরুল ইসলাম কালুর বাড়িতে শনিবার (১১ জুলাই) বিকেলে আকস্মিক বিকট শব্দে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, ওই বাড়িতে অর্ধশতাধিক ককটেল মজুত ছিল, যা থেকে এই বিস্ফোরণগুলো ঘটে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটি জানার পরপরই পুলিশ ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্ধশত ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬