লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, তবে কমেছে হার

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের ছয়টি জেলার মধ্যে পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে পিরোজপুর জেলা। শনিবার দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এ বছর পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। তবে গত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের তুলনায় এবার পাসের হার ৩১ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট কমেছে এবং ২০০৯ সালের পর এটিই জেলার সর্বনিম্ন পাসের হার।

বোর্ডের তথ্যমতে, পিরোজপুর জেলায় মোট ৭ হাজার ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭৮২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৩ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। বিভাগের অন্যান্য জেলার তুলনায় পিরোজপুরের অবস্থান ভালো হলেও বরিশাল শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশের তুলনায় পিরোজপুর ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে। পাসের হারে পিরোজপুরের পরেই অবস্থান করছে বরিশাল জেলা, যেখানে পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ।

ফলাফলে আরও দেখা গেছে, জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো নাজিরপুরের দিঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান দুটির মোট আটজন পরীক্ষার্থীর মধ্যে সাতজন পরীক্ষায় অংশ নিয়েছিল।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী জানান, নিয়মিত মনিটরিং, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও অভিভাবকদের সহযোগিতার কারণে সামগ্রিক ফলাফল অর্জিত হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত তিন বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, পিরোজপুর জেলায় ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ৩৩ শতাংশ, যা ২০২৫ সালে কমে দাঁড়ায় ৬৪ দশমিক ০৭ শতাংশে এবং সর্বশেষ ২০২৬ সালে তা আরও হ্রাস পেয়ে ৫১ দশমিক ৫৫ শতাংশে নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিয়ের বহরে অটোরিকশাচালকদের হামলা, পুলিশসহ আহত ১৫

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, তবে কমেছে হার

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬