লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলার পর ওমানে আমেরিকান নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে আমেরিকান দূতাবাস। বিশেষ করে ওমানের দুকম শহর এবং মুসান্দাম গভর্নরেটে অবস্থানরত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে (শেল্টার ইন প্লেস) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সাম্প্রতিক হামলার পরই মূলত এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হলো।

দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যারা বর্তমানে দুকম বা মুসান্দামে অবস্থান করছেন, তাদের যতদূর সম্ভব নিজ নিজ বাসভবন, হোটেল বা অন্য কোনো নিরাপদ স্থাপনার ভেতরে থাকতে হবে। নিরাপত্তার স্বার্থে এ সময় জানালার কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে দূতাবাস নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে দূতাবাস ক্রমাগত সবশেষ তথ্য দিয়ে আপডেট প্রদান করবে। এছাড়া, যেসব মার্কিন নাগরিক বর্তমানে মধ্যপ্রাচ্য ত্যাগ করতে ইচ্ছুক, তাদের মার্কিন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। ওমান থেকে নিরাপদ প্রস্থানের সবশেষ উপায় ও বিকল্পগুলোর ব্যাপারেও দূতাবাস সার্বক্ষণিকভাবে তথ্য সরবরাহ করছে।

জনপ্রিয় সংবাদ

নতুন পে-স্কেল: নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট বহাল, উচ্চপদে কমছে হার

ইরানের হামলার পর ওমানে আমেরিকান নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা

প্রকাশিত হয়েছে: ০২:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬