লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউডের পর্দায় আসছে ডিজনির লাইভ-অ্যাকশন মোয়ানা

অ্যানিমেটেড সিনেমা সব বয়সীদের কাছেই অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে ২০১৬ সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মোয়ানা’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ চলতি সপ্তাহে হলিউডের পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এবং অগ্রিম টিকিট বুকিংয়েও দারুণ সাড়া পাওয়া যাচ্ছে।

বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে এই বিগ-বাজেট সিনেমাটি ১৩ কোটি ডলার বা প্রায় ১৬শ কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। এর মধ্যে আমেরিকার বাজার থেকে ৬ কোটি ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে সিনেমাটি ভালো সাড়া ফেলবে বলে নির্মাতাদের প্রত্যাশা।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ারের। এছাড়া জনপ্রিয় চরিত্র মাউই হিসেবে ফিরছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াইকে উন্নত ভিজ্যুয়াল ও চেনা গানের মাধ্যমে নতুন করে উপস্থাপন করা হয়েছে এই ছবিতে।

উল্লেখ্য, ২০১৬ সালে ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত মূল অ্যানিমেশন সিনেমাটি বিশ্বজুড়ে ৬৮ কোটি ডলারের বেশি ব্যবসা করেছিল। পরবর্তীতে ডিজনি প্লাস ওটিটি প্ল্যাটফর্মেও এটি রেকর্ড ভিউ অর্জন করে। এছাড়া এর সিক্যুয়েল ‘মোয়ানা ২’ বক্স অফিসে ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন আয়ের মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়েছে। নতুন এই লাইভ-অ্যাকশন সংস্করণটিও দর্শকদের মন জয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর সরকার সরাতে আইজেনকোটের পক্ষে আরব জয়েন্ট লিস্টের সমর্থন

হলিউডের পর্দায় আসছে ডিজনির লাইভ-অ্যাকশন মোয়ানা

প্রকাশিত হয়েছে: ০৩:০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬